October 12, 2026, 6:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

করোনায় আক্রান্ত এক নারীসহ ভারত ফেরত এক নারী মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক নারীসহ কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। পরে দর্শনা চেকপোষ্ট দিয়ে দেশে ফেরা সদর হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা অপর এক নারীর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম জানান, গতকাল বুধবার দর্শনা চেকপোষ্ট দিয়ে ভারতে আটকে পড়া রোকেয়া বেগম নামে এক নারী দেশে ফেরেন। রাতে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ দুপুরে সেখানে মারা যান তিনি। রোকেয়া খাতুন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের শহিদুল্লাহ’র স্ত্রী। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদি তিনি করোনা শনাক্ত হন তাহলে তার শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তাও পরীক্ষা করা হবে।

এ দিকে, গত ১২ মে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত মোশারেফ হোসেনের স্ত্রী আছিয়া খাতুন জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ১৬ মে নমুনা দিলে পরদিন পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে। পরে আজ দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯০৭ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net