August 25, 2026, 3:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ট্রাক পিক-আপ মুখোমুখি সংঘর্ষ, আহত-৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /

বৃহস্পতিবার (২০.৫.২১) আনুমানিক ভোর ৬ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ীর ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷ সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশ কে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রুত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন ৷ এদের মধ্যে চাউলের গাড়ীর ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিঃ স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার ৷

পরে একে একে ঘটনা স্থলে আসেন ও পরিদর্শন করেন জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান, হাইওয়ে পুলিশ ফাড়ির সাবঃ ইন্সপেক্টর সাকির সহ সঙ্গীয় ফোর্স ৷

এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে৷ পরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্ধার গাড়ী এসে গাড়ীগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয়৷ তবে হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্ধার গাড়ীর যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজে অতিরিক্ত সময় লাগে।

দুই গাড়ীর চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে ৷ আমের পিকাপের চালক জাকির ও বাবু তাদের বাড়ি ময়মনসিংহ এবং চাউলের গাড়ীর চালক আলম তার বাসা চুয়াডাঙ্গা সদরে ৷

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net