July 16, 2026, 12:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর

খোকসা প্রেসক্লাবের উদ্যোগে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দৈনিককুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের উদ্যোগে রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ, রঞ্জন ভৌমিক, সুমন কুমার মন্ডল সহ অনেকে।

বক্তারা তাদের বক্তৃতায় প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থা মামলা ও মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে কারাগারে প্রেরণ করাই এ প্রতিবাদ সভা এর তীব্র সমালোচনা ও ঘৃণা প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন বিষয় গুলোর সাথে যখন সাংবাদিকরা অবাধ তথ্য সাংবাদিকতা করছিল, ঠিক তখনই আমলাতান্ত্রিক কিছু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে সাংবাদিকদের সাংঘর্ষিক বিষয়গুলো তুলে ধরে দূরুত্ব সৃষ্টি করেছে।
সরকারের আমলাদের এ সকল হীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। অনতিবিলম্বে সাংবাদিক রচনা ইসলামকে নিঃশর্তে মুক্তি দানের জন্য জোর দাবি করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় খোকসা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net