August 25, 2026, 3:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই বিপর্যয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে গেছেন।

সিরিজ জেতার হাতছানি থাকা একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে কিছুটা খরুচে বল করা পেসার তাসকিন আহমেদের জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয় এই তরুণের। দেশের মাঠে তিনি খেলতে যাচ্ছেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হওয়া মোহাম্মদ মিঠুন একাদশে জায়গা হারিয়েছেন। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ের পাশাপাশি তার অফ স্পিনও নেওয়া হয়েছে বিবেচনায়। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার, আছেন চার স্পিনিং অলরাউন্ডারও। বেশ কয়েকটি বোলিং বিকল্প তাই থাকছে তামিমের।

আগের ম্যাচ হারলেও একাদশে কোন বদল আনেনি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে খেলা এগারো জনের উপরই আস্থা রেখেছে তারা। অর্থাৎ বিশেষজ্ঞ দুই পেসারের সঙ্গে তিন স্পিনার খেলাচ্ছে তারা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা।  এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে তামিম ইকবালের দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net