July 16, 2026, 2:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর

খোকসায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফেরত ইউনুসের মৃত্যু

হুমায়ুন কবির, খোকসা, কুষ্টিয়া:

উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত ইউনুস আলী প্রামানিক (৬৮) মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে সাতটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলী প্রামানিকের ছেলে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক (৬৮) বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী লোকাল গাড়ি নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক দিয়ে স্ব-জোড়ে আঘাত করে বাসটি পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা ও পত্রিকার হকার কেছমত আলী কিছা, আহত প্রবাস ফেরত মোঃ ইউনুস আলী প্রামানিক কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আহত ইউনুস আলী কে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে আহত ইউনুস আলী প্রামানিক মারা গেছেন। গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net