October 18, 2026, 3:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

শয়ন কক্ষে ডেকে নিয়ে ছাত্র বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে এগার বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহিন আলম (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার আসাননগর আলামিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শিক্ষক শাহিন আলম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আজ রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে অবস্থিত আলামিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং। ওই মাদ্রাসায় গত কয়েক বছর ধরে শিক্ষকতা করছেন শাহিন আলম। ওই মাদ্রাসায় একই উপজেলার বাদেমাজু গ্রামের এক কৃষকের এগার বছর বয়সী এক ছেলে লেখাপড়া করে। গত শুক্রবার ভোরে পড়াশোনা করার সময় ওই শিশুকে শয়ন কক্ষে ডাকেন মাদ্রাসার শিক্ষক শাহিন আলম। কক্ষে যাওয়ার পর শিশুটিকে হাত-পা টিপতে বলেন তিনি। হাত-পা টেপার এক পর্যায়ে পরনের কাপড় খুলে জোরপূর্বক ওই শিশুটিকে বলাৎকার করেন শিক্ষক শাহিন।

বিষয়টি কাউকে বলতে নিষেধও করেন অভিযুক্ত ওই শিক্ষক। পরে গোপনে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে বাড়িতে যায় নির্যাতনের শিকার শিশুটি। বিষয়টি তার পরিবারের লোকজনদের জানায় সে। শুক্রবার বিকেলে মাদ্রাসা কমিটির লোকজনদের বিষয়টি জানায় বলাৎকারের শিকার ওই ছাত্রের বাবা।

নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রের বাবা জানান, ঘটনার বিষয়টি মাদ্রাসা কমিটিকে বলি। কিন্তু মাদ্রাসা কমিটি বিষয়টি এড়িয়ে যান। তারা নানা টালবাহানা করেন। পরে বাধ্য হয়ে থানায় গিয়ে আমি মামলা করি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ওই ঘটনায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। মামলা দায়েরের পর ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net