August 26, 2026, 1:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারের পথে ইব্রাহীম

ঢাকা অফিস/

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ ও এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২) এর খেলা উপলক্ষ্যে বর্তমানে কাতারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দলের সঙ্গে যোগ দিতে সোমবার সকালে দেশ ছেড়েছেন মোহাম্মদ ইব্রাহীম।

জানা গেছে, আজ সকাল ১১টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ইব্রাহীম। সেখানে পৌঁছার পর তার করোনা টেস্ট করা হবে। সেখানে নেগেটিভ এলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচ খেলতে শুক্রবার কাতারে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসায় এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা।

কাতার প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ আসবে, তারাই পাবেন রোববার অনুশীলনের অনুমতি- এমনটাই ঠিক করা ছিল।

গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে জামাল ভূঁইয়ার দল। ২৩ ফুটবলার ছাড়াও দলে আছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম অ্যাটেন্ডেন্ট।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচ মাঠে গড়াবে- ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net