September 25, 2026, 8:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে

দৌলতপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

“পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন”
এই প্রতিপাদ্য সামনে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।

 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জাম খান সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে দৌলতপুরে প্রথমবারের মতো আয়োজিত এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন প্রাণজ খাবারের প্রদর্শনীর পাশাপাশি উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া,কবুতর, পাখিসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সওয়ার জাহান বাদশাহ্ বলেন,প্রাণীজ আমিষ মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সমুদ্রসীমা পেয়েছি আমরা। আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার ও ভারত থেকে সমুদ্রসীমা অর্জন করেছি। এ সমুদ্রসীমায় অনেক সম্পদ রয়েছে। অনেক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net