April 30, 2026, 12:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

তত্বাবধায়ক নামের অসাংবিধানিক সরকার এ দেশে আসবে না : হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন এ দেশে তত্বাবধায়ক নামের অসাংবিধানিক সরকার আর কখনই আসবে না। যারা এটা নিয়ে স্বপ্ন দেখছেন আন্দোলন করছেন তারা কোনদিন সফল হবেন না।
হানিফ বলেন এ ধরনের সরকার সংবিধান অনুমোদন করে না। ইতোমধ্যে এটি বিলোপও করা হয়েছে।
হানিফ আজ (বৃহস্পতিবার) দুপুরে তার কুষ্টিয়া¯’ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
হানিফ বলেন এ ধরনের সরকার দ্বারা জনগনের কোন উপকার হয় না। সেজন্য এ ধরনের সরকারকে এ দেশের জনগনও আর চায় না। সুতরাং জনগন যা চায় না তার পূর্ণবহাল হবে না।
তিনি বলেন বিএনপি বলছে তারা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে তারা কেয়ারটেকার নিয়ে আসবে। বিএনপির এ ধরনের কোন স্বপ্নও এদেশে বাস্তবায়ন হবে না।
এই সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগ খুজে পাওয়া যাবেনা বিএনপির সমাবেশে নেতৃবৃন্দের এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন- বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি; তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।
তিনি আরও বলেন আওয়ামীলীগের এ শিকড় অনেক গভীরে তাই আওয়ামীলীগকে হারানো যাবে না। বিএনপির দল আওয়ামীলীগ দলকে নিয়ে নিয়ে না ভাবলেও চলবে।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net