February 28, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খুলনা বিভাগের ১০ জেলায় মৃত্যু ২, শনাক্তের হার ২২.৫১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ১৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২২ দশমিক ৫১। করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ ও খুলনায় দুজন মারা গেছেন।
শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত করোনা– সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল নমুনা পরীক্ষা কম হওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। বিভাগের চার জেলায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বর্তমানে বিভাগে করোনার রোগী আছেন ২ হাজার ৯৪৫ জন। এর মধ্যে ১০৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮, কুষ্টিয়ায় ৮১, নড়াইলে ৩, চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। বাগেরহাট, যশোর, মাগুরা ও সাতক্ষীরায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। বিভাগের মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় শনাক্ত ৩৩ দশমিক ৩৩ শতাংশ করে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, ২০২০ সালের ১৯ মার্চ। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৭২। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০০ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মুনজুরুল মুরশিদ বলেন, করোনার সংক্রমণ ক্রমাগত হারে বাড়ছে। মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলার পাশাপাশি টিকা নিতে হবে।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আর শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে রেড জোনে আটজন এবং ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net