March 19, 2026, 5:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

বিচারপতি রাধা বিনোদ পালের বাস্তুভিটায় জাইকার প্রতিনিধিবৃন্দের পুস্পমাল্য অর্পণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রখ্যাত বিচারপতি রাধাবিনোদ পালের বাস্তুভিটা পরিদর্শন ও পুস্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রতিনিধিবৃন্দ। এসময় সেখানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দনা উপস্থিত ছিলেন। সেখানে তারা রাধাবিনোদ পালের বাস্তভিটা প্রাঙ্গণে পুস্পমাল্য অর্পণ করেন এবং ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন সভাপতি প্রফেসর ডাক্তার এ কে আজাদ এবং জাইকার প্রতিনিধি রিও জ্যাকি।
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে বিচারপতি রাধাবিনোদ পালের বাস্তভিটা পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, প্রখ্যাত হূদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম আর খান, বারডেমের ডায়াবেটোলজি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, বারডেমের চর্ম বিভাগের অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, বারডেমের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সরোয়ার ইকবাল, বারডেমের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ আলম, বারডেমের নিউরোলজি বিভাগের ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ রাশেদুল ইসলাম, বারডেমের গাইনি বিভাগের ইউনিট প্রধান ডাক্তার জেসমিন জেরিন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net