September 21, 2026, 9:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চুয়াডাঙায় ৩ দিনে ২০টি বন্যপ্রাণী হত্যা, থানায় জিডি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় একের পর এক বন্যপ্রাণীদের উপর নিমর্মতার ঘটনা ঘটছে। মাত্র তিনদিনের ব্যবধানে সেখানে ২০টি বন্যপ্রাণী হত্যার ঘটনা ঘটানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব হত্যাকান্ডের ব্যাপক সমালোচনা হচ্ছে। উঠছে শাস্তির দাবি।
সর্বশেষ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দীননাথপুর গ্রামে মা বনবিড়ালসহ তার ৪টি শাবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে সোমবার ও মঙ্গলবার ১৫টি কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
এই বন কর্মকতা জানান দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ার নুর ইসলামের ছেলে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের খড়ির ঘরে আশ্রয় নেয় একটি মা বনবিড়াল। বনবিড়ালটি সেখানে ৪টি সাবকের জন্ম দেয়। বুধবার বিকেলে বনবিড়ালগুলো দেখতে পায় বাড়ির লোকজন। বিষয়টি প্রতিবেশীদের জানান বিল্লাল হোসেনের স্ত্রী নূরী বেগম। পরে প্রতিবেশী আবুল কাশেম, তার ছেলে রোকন আলী ও আবু হোসেনের ছেলে রবিউল ইসলাম ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে মা বনবিড়ালসহ তার ৪টি শাবককে। হত্যার পর মাটিতে পুতে দেয়া হয় মৃতদেহ।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবে বন বিভাগ। ওই ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।
ওদিকে, জেলার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে পাউরুটিতে বিষ মিশিয়ে মা ও বাচ্চাসহ ১৫টি কুকুর ও বিড়াল হত্যা করেছেন কীটনাশক ব্যবসায়ী আব্বাসা আলী। এ ঘটনায় বুধবার রাতে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।
কাফি জানান কয়েকদিন আগে আব্বাস আলীর বাড়িতে একটি পানির পাত্রে মুখ দেয় একটি কুকুর। এতে ক্ষিপ্ত হন তিনি। সোমবার পাউরুটিতে বিষ মিশিয়ে এলাকার প্রায় ১৪টি কুকুরকে খেতে দেন তিনি। একের পর এক মারা যায় ১৪টি কুকুর ও একটি বিড়াল। মঙ্গলবার রাতে মারা যায় সর্বশেষ কুকরটি।
বিষয়টি স্বীকার করে আব্বাস আলী সাংবাদিকদের বলেন, কুকুরগুলো খুব বিরক্ত করতো তাই বিষ দিয়ে কুকুরগুলো মেরে ফেলেছেন।
ডা. আব্দুল্লাহিল কাফি জানান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ার পর তিনি সাধারণ ডায়েরী করেছেন।
পরিবেশবাদী সংগঠন ‘কেয়ার ফর আনক্লেইমড বিস্ট’ এর সভাপতি বখতিয়ার হামিদ বিপুল জানান, ঘটনাগুলো চরম নির্মম। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net