August 25, 2026, 8:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ভালোবাসায় বসন্ত ; বসন্তে ভালবাসা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

শীতের বিদায় বার্তা চারিদিকে। বসন্ত জাগ্রত দ্বারে। ফুলে ফুলে সেজে ওঠার অপেক্ষায় উন্মুখ প্রকৃতি। এর মধ্যে ভালোবাসার দিন। ভালোবাসায় বসন্ত ; বসন্তে ভালবাসা। দুটোর উৎসবের আমেজ লেগেছে সর্বত্র। অন্য দেশের থেকে আলাদা এ বাংলাদেশে আনন্দের রঙ লেগেছে বাঙালির মনে, দখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় শোভা পাচ্ছে নতুন পাতা। বাগানে ফুটেছে বাহারি রঙিন ফুল। সবমিলিয়ে সর্বত্র উৎসবের আমেজ আজ। ভাষা, সুর, ছন্দ বলে ‘বসন্ত এসে গেছে।’ আজ বসন্তের প্রথম দিন।
নানা সজে সেজে নিয়েছে আজ উৎসবপ্রেমীরা।
এর আগে ৭ ফেব্রুয়ারি ছিল গোলাপ দিবস, ৮ ফেব্রুয়ারি প্রপোজ দিবস, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, বিশ্ব টেডি ডে ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে বা আলিঙ্গন করার দিন, ১৩ তারিখ বিশ্ব চুম্বন দিবস বা কিস ডে পেরিয়ে ১৪ ডিসেম্বর বিশ্ব ভালোবাসা দিবস আসে। এদিন ভালোবাসা উদযাপনের মধ্য দিয়ে পূর্ণতা পায়।
ফাগুনের দখিনা হাওয়ায় ভালোবাসার রঙে রঙিন হয় হৃদয়। শুধু তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এই ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।
গাছের ডালে লেগেছে বসন্তের আমেজ গাছের ডালে লেগেছে বসন্তের আমেজ
ভালোবাসা দিবস ও ফাল্গুনকে ঘিরে ঢাকাসহ সারাদেশেই বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীসহ সারাদেশেই থাকছে দিনভর নানা অনুষ্ঠান। এদিন সকালে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালি, সূচনা সংগীত, ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠ এবং ভালোবাসার দাবিনামা উপস্থাপনা। ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net