February 15, 2026, 6:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

টুরিস্টদের কথা চিন্তা করে কুঠিবাড়িতে টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপনে উদ্যোগ নেয়া যেতে পারে : বিভাগীয় কমিশনার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে টুরিষ্ট পুলিশ ক্যাম্প স্থাপনে উদ্যোগ নেয়া যেতে পারে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। তিনি জেলা পুলিশকে এ বিষয়ে উদ্যোগ গ্রহনের আহবান জানান।
বৃহস্পতিবার কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসবের সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এর আগে কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব তার বক্তব্যে এখানে কুঠিবাড়িতে টুরিস্ট পুলিশের ক্যাপম্পের প্রয়োজনীয়তার কথা জানান।
বিভাগীয় কমিশনার বলেন সরকার ট্যুরিজমকে অত্যাধিক গুরুত্ব দেয়। বর্তমান প্রধানমস্ত্রী গ্রামীণ ট্যুরিজমকে উন্নতর করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন। তিনি ট্যুরিজমকে আগামী অর্থনীতির একটি বড় খাত উল্লেখ করে বলেন এই সেক্টরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সরকারি কৌশুলী জিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, বিএমএ সাধারন সম্পাদক ড. আমিনুল হক রতন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদ আমিরুল ইসলাম ও কবি আলম আরা জুই।
অনুষ্ঠানে বক্তারা কুষ্টিয়ার এই রবীন্দ্র স্মৃতিবিজরিত স্থানটি সবার কাছে অত্যন্ত গর্বের বলে উল্লেখ করে এর উন্নয়নে আরও যে কোন পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তারা বলেন দেশ বিদেশ থেকে এখানে রোদ-বৃষ্টিতে পর্যটকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করা আবশ্যক।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। মূল আলোচনায় তিনি বলেন রবীন্দ্রনাথ উনিশ শতকের শেষার্ধ থেকে শুরু বিশ শতকজুড়ে বাংলা সাহিত্যের সবচে’ প্রভাবশালী লেখক। তিনি একুশ শতকের এই প্রাান্তেও সমানভাবে শক্তিশালী। তিনি বলেন আগামী আরও বহুশতক ধরে সাহিত্য পাঠকদের কাছে তার আবেদন কোনক্রমেই কমবে না। কারন তার বেশীর ভাগ লেখাই যুগ-কাল উত্তীর্ণ।
দুদিনের অনুষ্ঠান সুন্দরভাবে সফল ও সার্থক হওয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক এহতেশাম রেজা। তিনি সকল ইভেন্টে অংশগ্রহনকারী সকল শিল্পী ও কলাক‚শলীদের ধন্যবাদ জানান।
দুদিনের অনুষ্ঠানে প্রায় কুষ্টিয়া ও ভারত থেকে আগ্রত প্রায় ৫৯ টি দল সংগীত, নাটকসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net