April 24, 2026, 3:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

ডা: লিজা নার্সিং ইন্সটিটিউটে নবীনবরণ/দক্ষ নার্সিং চিকিৎসা সেবার অন্যতম উপাদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চিকিৎসা সেবায় দক্ষ নার্সিং যুগে যুগে চিকিৎসার অন্যতম উপাদান হিসেবে পরিগণিত হয়ে আসছে। বলা হয়ে থাকে রোগীর শুশ্রষায় ৬০ ভাগ ভূমিকা থাকে নার্সিং সিস্টেমের। নার্সিং এখন গুরুত্বপূর্ণ একটি সেবা সিস্টেমের নাম। এটা এখন একটি পেশর নাম। তারা বলেন বাংলাদেশে দিন দিন এ পেশা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা নার্সদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নার্সিংএ আসা চেলে-মেয়েদের মধ্যে মানবিক দীক্ষা বাড়ানোর উপর জোর দেন।
সোমবার (১৩ মে ) সকালে কুষ্টিয়ার ডা: লিজা নার্সিং ইনস্টিটিউট গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা: এএফএম আমিনুল হক রতনের সভাপতিত্বে ও ডা: লিজা-ডা: রতন ম্যাটসের চেয়ারম্যান ডা: আসমা জাহান লিজার সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসিরুল হক মুন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: তাপস কুমার সরকার, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ স্মৃতি কনা রাণী, নাসিবের পরিচালক আব্দুস সাত্তার, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন প্রমুখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, অনেক ক্সেত্রে আমরা দেখেছি, রোগীরা সেবা নিতে হাসপাতালে ভর্তি হওয়ার মুহুর্তে প্রথম সেবাটি যার কাছ থেকে পেয়ে থাকেন তিনি জলেন একজন নার্স। নার্সরাই প্রথম এগিয়ে আসেন। ্েই পেশায় তাদেরকে আরও বেশী দক্ষ হতে হবে তিনি বলেন।
স্বাগত বক্তব্য রাখেন ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আসমা খাতুন।
মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় এ অনুষ্ঠানের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net