October 16, 2026, 8:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

তাপপ্রবাহ ছড়িয়ে গেছে ৬৪ জেলাতেই, অব্যাহত থাকতে পারে ৪৮ ঘন্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবারও তাপপ্রবাহের অধীনে চলে গেছে সমগ্র দেশ। বুধবার (১৫ মে) দেশের ৪২ জেলা তাপপ্রবাহের নজরে ছিল। আজ বৃহস্পতিবার (১৬ মে) দেশের সবকটি জেলাতেই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ থেকে তাপমাত্রা বেড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেখা দিয়েছে।
কোথাও তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কোথাও ৩৮ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি বিরাজ করছে এই তাপপব্রাহ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর পঞ্চগড়ে সামান্য বৃষ্টিপাত দেখা দিয়েছে (৩ মিলিমিটার), সেকারণে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উল্লেখ করে অধিদফতর বলছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে শুক্রবার সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও সারা দেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বরং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদফতর কিছুটা সুখবর দিয়েছে শনিবারের পূর্বাভাসে। বলা হয়েছে, এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে এদিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
যদিও এদিনও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরবর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net