June 22, 2026, 10:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণ/হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু এবং ইসরায়েলের সম্পৃক্ততা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একেবারেই প্রত্যাশিত নয় এমন একটি হেলিকপ্টায় দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
রাইসি তার কট্টরপন্থী অবস্থান এবং দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি ১৯৮৮ সালে দেশটির হাজার হাজার কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বেই ইরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির নিহত হওয়া বিশ্বব্যাপী জল্পনা-কল্পনা ও প্রশ্নের সৃষ্টি করেছে। প্রেসিডেন্টের এমন মৃত্যুতে দেশটিতে অনিশ্চয়তার দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করবে।
প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের ক্ষমতার অভ্যন্তরে শুধু দ্বন্দ্বের সূত্রপাতই করবে না বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের পটভূমির মধ্যে, রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হঠাৎ অনুপস্থিতি দেশটির ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে।
যদিও বিমান দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির সরকার জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে এমটি ঘটেছে। তবে অনেকেই মনে করছেন, এর পেছনে নাশকতা থাকতে পারে। বিতর্কিতভাবে ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে-বাইরে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু বা ইসরায়েল যুক্ত কি না, সে প্রশ্ন উঠেছে।
ইসরায়েলের সম্ভাব্য সম্পৃক্ততা?/
ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা অনুমান করছেন যে- এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল থাকতে পারে। দামেস্কে ইসরায়েল কর্তৃক একজন ইরানি জেনারেলকে হত্যা এবং পরবর্তীতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে। এরই পরিপ্রেক্ষিতে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকার ধারণা জোরদার হয়েছে। যদিও ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রমের সঙ্গে তবুও তারা কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু করেনি।
ইতিমধ্যে ইসরায়েল রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ‘এটাতে আমরা ছিলাম না’।
বিশেষজ্ঞরাও এ ঘটনার সঙ্গে ইসরায়েরের জড়িত থাকার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন না। তারা বলছেন, একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বা এর জন্য ইরানকে উসকে দেওয়ার চেষ্টা করা। ইসরায়েলের কৌশলগত লক্ষ্য হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে। কারণ, ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে ধাবিত যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে ইরানকে যুদ্ধের দিকে আমন্ত্রণ জানানো।
তবে এমন একটি সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনজুড়ে ইরানের প্রক্সি যুদ্ধ ভূরাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে। ইরানের নেতৃত্বের মধ্যে যেকোনো অস্থিরতা–সংঘাত এই গোষ্ঠীগুলোকে প্রভাবিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net