February 7, 2026, 2:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গা সীমান্তে রহস্যজনক বোমা বিস্ফোরণ, আহত ১, পুলিশ পাহারায় চিকিৎসা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে বোমা বিস্ফোরণের ঘটনায় নবিউল ইসলাম নবীন (৩৮) নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে গ্রামের নদীর ধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত নবীন রাতেই শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি বর্তমানে পুলিশ পাহারায় রয়েছেন।
নবীন একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
নবীন পুলিশকে জানিয়েছেন যে, সীমান্তের কোল ঘেঁষেই তার বাড়ি। রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি গরমের কারনে তিনি নদীর ধারে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হোঁচট খেয়ে পড়ে যান। একটি বিকট শব্দ শুনতে পান তিনি। কিছু বুঝে উঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়।
বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে নবীনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা জানা গেছে, নবীনের শরীরে অন্তত ৫২টি বোমার স্প্রিন্টারের ক্ষত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ওসি পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানান, নবীন সীমান্তে মাদক কারবারের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, বোমা বানানোর পর তা মাটির নিচে পুঁতে রাখতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হয়েছেন।
তিনি বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net