April 22, 2026, 5:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পয়েন্টম্যানের ভুলে ঐ ঘটনা বলে জানিয়েছে রেলওয়ে পশ্চিম জোন কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করায় ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা জংশনের লাইনচ্যুত হয় ট্রেনটি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার সুমন বাড়ই জানান, বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, পয়েন্টস ম্যান ভুল সিগনাল দেয়ার কারনে ট্রেনটি লাইচ্যুত হয়ে যায়। পয়েন্টসম্যান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করে দেয়।
এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পয়েন্টসম্যান নজরুল ইসলামকে সামায়িক করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছে যে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।
ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিছু যাত্রী রাতেই সড়ক পথে তাদের গন্তব্যে রওনা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net