July 12, 2026, 3:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির এলাকায় অনুপ্রবেশের সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।
বুধবার (২৮ মে) রাতে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো ইমেইলে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নড়াইলের কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের নামে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net