May 30, 2026, 11:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ: সকালেই নেমে গেল তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা, ৬ জানুয়ারি: সারাদেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে। চুয়াডাঙ্গায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর ঘন কুয়াশার কারণে যানবাহনও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। মঙ্গলবার সকালে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১.৭ ডিগ্রি কমে ৭.৫ ডিগ্রিতে নেমে আসায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
তিনি আরও বলেন, হিম শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে আছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গরম কাপড় পরেও শরীর গরম রাখা কঠিন হচ্ছে। পথচারী মঙ্গল মিয়া বলেন, “সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ঘরে থাকুন বা বাইরে বের হন, শীত সমানভাবে কাঁপাচ্ছে।” ভ্যানচালক রশিদ মোল্লা বলেন, “একাধিক শীতের কাপড় পরেও শরীর গরম রাখা যাচ্ছে না। শরীরের কোনো অংশ খোলা থাকলেই শীত তীব্র।”
শিক্ষার্থী আব্দুল হালিম জানান, “সকালে পানিতে হাত দেওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বরফের মতো ঠান্ডা পানিতে পড়াশোনার জন্য বাইরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।”
শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net