September 30, 2026, 6:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

রমজানের আগেই কুষ্টিয়ায় লেবুর দাম ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজান মাস শুরুর আগেই কুষ্টিয়ার বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে হালি প্রতি লেবুর দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
শহরের প্রধান বাজার মিউনিসিপ্যাল বাজার, বড়বাজার, মিলপাড়া ও মজমপুর এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে আকারভেদে প্রতি হালি লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের বড় একটি লেবু কিনতে গুনতে হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। অথচ দুই সপ্তাহ আগেও একই পরিমাণ লেবু পাওয়া গেছে ১৫–২৫ টাকার মধ্যে।
হঠাৎ দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। বড়বাজারের ক্রেতা হারুন উর রশিদ আসকারী হারু বলেন, “এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম এভাবে বাড়া অস্বাভাবিক। রমজান সামনে এলেই ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে মনে হচ্ছে।” অনেক ক্রেতাকে বাড়তি দাম শুনে লেবু না কিনেই ফিরে যেতে দেখা গেছে।
শুঁটকি মাছ ফ্যাক্টরির শ্রমিক আলমগীর হোসেন ভুইয়া বলেন, লেবুর গায়ে হাতই দেয়া দায় হয়ে গেছে।
তবে ব্যবসায়ীরা ভিন্ন যুক্তি দিচ্ছেন। তাদের দাবি, বর্তমানে লেবুর মৌসুম না থাকায় স্থানীয় উৎপাদন কমে গেছে। ফলে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটসহ দূরবর্তী জেলা থেকে বেশি দামে লেবু এনে বিক্রি করতে হচ্ছে। পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
কুষ্টিয়া বড়বাজারের কাঁচা সবজি বিক্রেতা রুহুল কুদ্দুস মো: সালেহ জানান, পাইকারিতে প্রতিটি লেবুর দাম ১০–১২ টাকা পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে ভাড়া ও অন্যান্য খরচ যোগ হওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, লেবুর প্রধান মৌসুম গ্রীষ্ম ও বর্ষা। জানুয়ারি থেকে মার্চ সময়কালে গাছে সাধারণত ফুল আসে এবং ফলন কম থাকে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বাড়া স্বাভাবিক প্রবণতা।
রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাহিদা আরও বাড়লে লেবুর দাম স্থিতিশীল থাকবে নাকি আরও বাড়বে—তা নিয়ে উদ্বেগে রয়েছেন কুষ্টিয়ার সাধারণ ভোক্তারা।
এটাকে মুনাফাভোগীদের কারসাজি হিসেবে অভিহিত করেছেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। তিনি বলেন, এটা কৃত্রিম ঘটনা। সাতদিন আগেও যেখানে কোন অজুহাত ছিল না। কিন্তু এখন হাজার অজুহাত সামনে আনা হচ্ছে। তিনি এটাকে ব্যবসায়ীদের হীন মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেন। তিনি বাজার মনিটরিংএর উপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net