February 24, 2026, 4:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপির উপস্থিতিতে ‘মরাল পুলিশিং’ বিতর্ক, ঐ পুলিশ কর্মকর্তা ক্লোজড, যা জানা যাচ্ছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বিবরণী দাখিল না করা/ কুষ্টিয়ায় আতার বিরুদ্ধে দুদকের মামলা নিষেধাজ্ঞা বহাল, কিছু জায়গায় কার্যালয়ে উপস্থিতি—কোন পথে আওয়ামী লীগ? নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ বঙ্গভবনের নিভৃত দেয়ালে দেড় বছর—রাষ্ট্রপতির বয়ান ও রাজনীতির অনুরণন কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলা প্রত্যাহার না করায় সাক্ষীর ওপর হামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ও তাদের জয়-পরাজয় সমাচার কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, পরিবার প্রতি ক্ষতিপূরণ ঘোষণা জেলা প্রশাসকের শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অমর একুশে: রক্তলেখা ভাষার মহাকাব্য, জাতিসত্তার অগ্নিজাগরণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বিবরণী দাখিল না করা/ কুষ্টিয়ায় আতার বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক এক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজনৈতিক পরিচয়ে আতা কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের কাজিন ব্রাদার এবং তার ঘনিষ্ঠ সহযোগী।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া সূত্রে জানা গেছে, কার্যালয়ের মামলা নম্বর–০৫, তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান (৫০)-এর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী কমিশন কর্তৃক আতাউর রহমানের নিজ ঠিকানায় সম্পদ বিবরণী ফরম (নম্বর: ০০০৬৫৯৬) জারি করা হয়। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উক্ত ফরম পূরণ করে কমিশনে দাখিল করা বাধ্যতামূলক থাকলেও তিনি তা দাখিল করেননি। এ কারণে তার বিরুদ্ধে একই আইনের ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দুদক জানতে পারে, আতাউর রহমান প্রায় ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তার প্রদর্শিত আয়ের সঙ্গে অর্জিত সম্পদের সামঞ্জস্য পাওয়া যায়নি। বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযুক্ত আতাউর রহমানের পিতা মৃত আব্দুস ছাত্তার। তার স্থায়ী ঠিকানা গ্রাম ষোলদাগ উত্তরপাড়া, বাহির চর, উপজেলা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া।
দুদক কর্মকর্তারা জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net