July 21, 2026, 10:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রায় ১৩ মাস কারাভোগের পর ১২টি মামলায় জামিন পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ৮ থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।” তিনি কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গ টেনে বলেন, তার মতো অনেক মা কারাগারে আছেন, যাদের মধ্যে যারা নিরপরাধ তাদের প্রতি সরকার সদয় হবে—এমন আশা তিনি করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের জামিনসংক্রান্ত আদেশ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। মুক্তির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ১২টি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ৯ মে ভোরে দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনি প্রক্রিয়ায় ৩০ এপ্রিল দুটি মামলায় হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিভিন্ন শুনানিতে একাধিক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। সর্বশেষ ১২টি মামলাতেই জামিন বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা থাকেনি বলে আইনজীবীরা জানান।
মুক্তির পর আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন বলেন, মামলাগুলো ভিত্তিহীন এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর তার মক্কেল মুক্তি পেয়েছেন। তিনি জানান, আইভী আইনি লড়াই চালিয়ে যাবেন এবং আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net