August 5, 2026, 7:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট

কুষ্টিয়ায় ৩ মাসের শিশু হত্যা মামলায় চাচি ২ সন্তানের জননীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া আলামপুর দাসপাড়ায় চাঞ্চল্যকর ৩মাসের শিশু মুক্তা রানী দাস হত্যা মামলায় তার চাচী ২ সন্তানের জননী শাপলা রানী দাসকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আসামী শাপলার উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায়ের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী শাপলা রানী কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাশ পাড়ার বিশু কুমার দাসের স্ত্রী এবং নিহত শিশু মুক্তার চাচাতো চাচী।


আদালত ও মামলার এজাহার সুত্রে জানাযায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী মুক্তার মা আল্লাদী দাস মুক্তাকে ঘুম পাড়িয়ে তার ভাইয়ে বাড়ীতে গেলে মুক্তার চাচাতো চাচী শাপলা মুক্তাকে তুলে নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ীর পিছনে টিউবওয়েলের পাশে ফেলে রাখে। পরে মুক্তার বাবা মা মুক্তাকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে বাড়ির পেছন থেকে মুক্তার মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।


এই ঘটনায় মুক্তার দাদা সুনিল কুমার দাস বাদী হয়ে ২০১৯ সালের ২৩ জানুয়ারী কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই রাব্বানী সন্দেহভাজন হিসেবে শাপলা রানীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শাপলা রানী হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলে শাপলা খাতুনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলা তদন্তকারী কর্মকর্তা ।


পরে দীর্ঘ শুনানী শেষে শাপলার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আজ বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। তবে আসামী শাপলা রানী ছোট ছোট দুটি সন্তান থাকায় বিশেষ বিবেচনায় তাকে মৃত্যুদন্ড এর পরিবর্তে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net