July 9, 2026, 6:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ রপ্তানির সম্ভাবনার দুয়ার খুলছে চীন: এবার কি বদলাবে কাঁঠালের কৃষি অর্থনীতির চিত্র? তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হাইকোর্টের রায় বহাল, পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিলে আপিল খারিজ গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০ কুষ্টিয়া কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি খোকসার আরিফুলের মৃত্যু পে-স্কেল/ ব্যয় নয়, রাষ্ট্রের সক্ষমতায় অপরিহার্য বিনিয়োগ ইউরোপীয় ইউনিয়নের Erasmus+ প্রকল্পের আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে দেশের প্রথম মাল্টিসেন্সরি লার্নিং স্পেস প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৬৪ জেলায় তথ্য যাচাইয়ের নির্দেশ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় কি অনিবার্য ছিল?

কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৩ মে) দুপুরে দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। তিনি ও তার সহকর্মীরা বাংটুর ঘাট এলাকায় ধরলা নদীর দুই তীর ঘুরে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন এবং প্রস্তাবিত ১,৭৫০ মিটার দীর্ঘ সেতুর নকশা ও কারিগরি দিক পর্যালোচনা করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেং টাও এবং সহকারী প্রকৌশলী শানতোনো।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরলা নদীর কারণে বিচ্ছিন্ন ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু নির্মাণের। এলজিইডির প্রস্তাব অনুযায়ী সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতুটি নির্মিত হলে তিন উপজেলার প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনও আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম সেতুর বিস্তারিত সম্ভাব্যতা ও সুবিধা নির্ণয় করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিট, এলজিইডি কুড়িগ্রাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net