August 26, 2026, 10:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

খোকসায় গৃহবধূর ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের তাহেরপুর গ্রামে মিম খাতুন (২২) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে শনিবার রাতে।
জানা গেছে, ৫ বছর আগে সুমন হোসেনের সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিয়ে হয় মিমের।
পাঁচ বছর যাবত তার সংসার। সংসার জীবনে তাদের কোন সন্তানাদি ছিল না। সুত্র জানায় শশুরের পরিবারের লোকদের সাথে মিমের প্রায়ই ঝগড়া হতো।
শনিবার রাতে শাশুড়ির সাথে মিমের কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সুমন মিমকে চড়থাপ্পড় দেয়। সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে মিম আত্মহত্যা করে বলে দাবি করে সুমন হোসেনের মামা স্কুল মাস্টার মিজানুর রহমান।
এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান তিনি বিষয়টি অবগত।
ওসি জানান গোপগ্রাম পুলিশ ফাঁড়ির আইসি এসআই আব্দুর রাজ্জাককে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছে।

নিহত মিমের বাবা নজরুল খানের দাবী তার মেয়েকে যৌতুকের দাবিতে তার জামাই সুমন হোসেন ও তার মা হত্যা করেছে। তারা প্রায়ই মিমকে ওপর অকথ্য গালিগালাজ ও নির্যাতন চালাত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net