August 26, 2026, 3:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়া সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ড থেকে হামিদ (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে।
সোমবার (১১ মে) রাত ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত সংলগ্ন ভারতের কুমড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটার সংবাদ পাওয়া গেছে। তবে কোন সুত্রই এ ঘটনা নিশ্চিত করেনি।
জানা গেছে হামিদ জামালপুর গ্রামের ছিপারুদ্দিনের ছেলে। সে মাদক পাচারের সাথে জড়িত ছিল।
স্থানীয়রা জানায়, জামালপুর গ্রামের হামিদ, ফরহাদ, জনি, সেলিম, আসলামসহ ১০-১২জন মাদক চোরাকারবারী সোমবার গভীর রাতে ১৫২/২-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুমড়িপাড়া সীমান্ত এলাকা দিয়ে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভারতের মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মাদক পাচারকারীরাও গুলি ছোড়ে।
একপর্যায়ে মাদক পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে আসলেও হামিদ বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে তাকে মঙ্গলবার সকালে ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করা হয় বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার কাওছার মঙ্গলাবার (১২ মে) জানান, লোকমুখে এমন খবর তারা শুনেছেন। তবে তাদের কাছে কোন তথ্য নেই এবং হামিদকে ফেরতের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়নি।
তিনি জানান তারা বিষয়টিতে নজর রাখছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net