July 28, 2026, 4:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিতের ঘোষণা

দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক/

চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেই সঙ্গে ২০২২ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইও স্থগিত করা হয়েছে।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই হওয়ার কথা ছিল ৩-১৯ জুলাই শ্রীলঙ্কায়। মূল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ২০২১ সালে নিউজিল্যান্ডে।আর ২০২২ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই শুরু হওয়ার কথা ২৪-৩০ জুলাইয়ে ডেনমার্কে ইউরোপীয় অঞ্চলের একটি আঞ্চলিক টুর্নামেন্ট দিয়ে।

টুর্নামেন্ট দুটির বাছাই পর্ব স্থগিত নিয়ে আইসিসি’র ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেছেন, “কঠিন এই সময়ে খেলোয়াড়, কোচ, সমর্থক ও পুরো ক্রিকেট কমিউনিটির ভালো নিশ্চিত করাতেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

যথাযথ ‘উইন্ডো’ দেখে টুর্নামেন্ট দুটির বাছাইয়ের সূচি আবারও ঠিক করা হবে বলে জানিয়েছেন আইসিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপর দুটি আঞ্চলিক বাছাইও চলতি বছর আফ্রিকার তাঞ্জানিয়া ও এশিয়ার থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। এই সূচি দুটিও পুনর্র্নিধারণ করা হবে বলে আইসিসি থেকে জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে আইসিসি এর আগে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সব বাছাই জুলাই পর্যন্ত স্থগিত করে দেয়।

তবে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়মতো হবে কি-না এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net