July 28, 2026, 3:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

ঝিনাইদহে শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রামে ৬ বছরের শিশুকে হত্যা করে তর মা আত্মহত্যা করেছেন বলে খবর প্ওায়া গেছে। ঘটনা শুক্রবার রাতের।
নিহতরা হলেন- ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছয় বছরের ছেলে রাব্বী হাসান রিফাত।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, ছেলে রিফাতকে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন বাবা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখেন বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে দেখতে পান স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে।

ওসি আরো জানান, রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তবে জানা গেছে স্বামীর সাথে ব্যাপক দুরুত্ব ছিল রিফা খাতুনের। এর জের ধরেও সে এই ধরনের হননের পথ বেছে নিতে পারে বরেও অনেকে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net