March 2, 2026, 12:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

পরিবর্তন ফেসবুকে, পাবলিক পেজে থাকছে না লাইক বাটন

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/ সূত্র, রয়টার্স
পরিবর্তন আসছে ফেসবুকে। নতুন এই পরিবর্তনে ফেসবুকের পাবলিক পেজে লাইক দেয়ার বাটন আর থাকবে না। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যেমন বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী, ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেয়া না থাকলেও তিনি সেই পেজের হালনাগাদ তথ্য পাবেন।
এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা।
এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলছে, ‘আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net