June 2, 2026, 7:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

প্রফেসর ড. মাহবুবুল আরফিনের মায়ের ইন্তেকাল, বঙ্গবন্ধু পরিষদের শোক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের মাতা আনেয়ারা বেগম শনিবার (৯ জানুয়ারী) সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও রক্ত উচ্চচাপসহ বেশ কিছু বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি  ব্রাম্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়া গ্রামে বসবাস করছিলেন। কয়েকদিন আগে ঠান্ডজনিত ও বুকে ব্যাথা নিয়ে ব্রাম্মনবাড়িয়ার একটি হসপিটালে ভর্তি হন। পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি গত বুধবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনেয়ারুল হক স্বপন।
শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net