September 22, 2026, 10:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার জীবননগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী আব্দুস সালামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে সন্ধ্যায় নিয়ে আসা হয় জীবননগর থানায়। গ্রেফতারকৃত আব্দুস সালাম জীবননগর উপজেলার সিংনগর গ্রামের ছফর সরকারের ছেলে। আব্দুস সালাম গত সোমবার সকালে পারিবারিক কলহের কারণে তার স্ত্রী তানজিরা খাতুনকে আঁখক্ষেতের ভিতর ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লা বাড়ি বাসস্ট্যান্ডের পাশে কোমরপাড়া মাঠের একটি আঁখক্ষেতের মধ্য থেকে ক্ষত-বিক্ষত এবং বিবস্ত্র অবস্থায় গৃহবধূ তানজিরা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে পারিবারিক কলহের কারণে স্বামী আব্দুস সালাম তার স্ত্রী তানজিরাকে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম পুলিশের কাজে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লা বাড়ি বাসস্ট্যান্ডের পাশে কোমরপাড়া মাঠের একটি আঁখক্ষেতের ভিতর থেকে ক্ষত-বিক্ষত ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূ তানজিরা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net