August 24, 2026, 5:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

সপ্তাহজুড়ে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামীকাল থেকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী, বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা আছে।
আবহাওয়া পূর্বাভাসের বিভিন্ন মডেল পর্যালোচনা করে আবহাওয়াবিদরা এই সম্ভাবনার কথা জানিয়েছেন। কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, আবহাওয়া পূর্বাভাসের আমেরিকান মডেল, ইউরোপীয় মডেলসহ প্রায় সবগুলো মডেল এই পূর্বাভাস দিচ্ছে।
অন্যদিকে ঢাকা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে দেশের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে। তবে শিলাবৃষ্টির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আবহাওয়াবিদরা।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘আজ সকাল পর্যন্ত যে তথ্য আছে সে অনুযায়ী আগামী ৩ দিন সিলেট বিভাগের প্রায় সব জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
এ ছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দুই একটি জায়গায় দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বলেন এই আবহাওয়াবিদ।
মোস্তফা কামাল পলাশ বলেন, ‘বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের মৌসুম শুরু হয়েছে। আগামী ১ সপ্তাহ প্রায় প্রতিদিন সকাল ও রাতে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত, বৃষ্টি, ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।’
‘আগামীকাল ভোর থেকে দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ জেলায়।’
সপ্তাহ জুড়ে সকালে রংপুর-দিনাজপুর এলাকায় এবং সন্ধ্যার পরে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় শতভাগ। তবে এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টির পরিমাণ কম হলেও ধূলি ঝড়ের সম্ভাবনা বেশি বলে জানান এই আবহাওয়া বিশেষজ্ঞ।
এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বায়ুর আর্দ্রতার স্বল্পতা এবং বাতাসে বিভিন্ন ধরণের বায়ু প্রবাহের কারণে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়ে থাকে বলেন জানান এই আবহাওয়া গবেষক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net