March 24, 2026, 10:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

গত বছরে ভারতে পাচারকালে ১২৯ কোটি টাকার সোনা জব্দ করেছে বিজিবি, শীর্ষে যশোর বিজিবি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত এক বছরে ভারতে পাচারকালে প্রায় ১২৯ কোটি টাকা টাকার সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দের তালিকায় শীর্ষে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণ সোনা জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে ১৬০ কেজি সোনা।
একই সময়ে ৪২ ‘পাচারকারী’কে আটক করা হয়েছে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত দিয়ে জব্দ সোনার পরিমাণ ৭৯ কেজি ৪৭৩ গ্রাম। যার বাজার মূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। যশোর বিজিবি ১৬ জনকে আটক করে।
অপর দিকে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪৬ কেজি ৭৩৭ গ্রাম সোনা। যার মূল্য প্রায় ৩২ কোটি ২৯ লাখ ৮২ হাজার ১৭৮ টাকা। এসব সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বিজিবি ১৮ পাচারকারীকে আটক করে।
অঅইন শৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন মহল মনে করে সম্প্রতি এই সোনা পাচারের রুটে পরিণত হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্ত। কোনভাবেই এটা নিয়ন্ত্রণে আসছে না। এই পাচারকারীরা চরম শক্তিশালী। এমনকি তারা বিজিবিসহ পুলিশের সাথে গোলাগুলিতেও লিপ্ত হয়েছে তারা।
গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার দিকে শার্শার সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়। এ সময় সোনা চোরাকারবারি ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।
গত ৭ নভেম্বর শার্শার গোড়পাড়ার আমতলা থেকে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকার মূল্যের ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি সোনার বারসহ নাইম হোসেন ও আজহারুল ইসলাম দুইজনকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ সিদ্দিকী বলেন, গত ১২ মাসের অভিযানে বিপুল পরিমাণ সোনা জব্দ করা সম্ভব হয়েছে। বিশেষ করে বেনাপোলের আমড়াখালিতে গত ১৬ নভেম্বর তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১৬ কেজি সোনাসহ দুজনকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net