March 4, 2026, 9:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

আসন পূরণে গণবিজ্ঞপ্তি/ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনও আসন ফাঁকা ৪৮১

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে এখনো ৪৮১ আসন ফাঁকা রয়েছে। এ শূন্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ পর্যন্ত এবং ‘সি’ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। ভর্তিচ্ছুদের আগামী ৮ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওইদিন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে। এ মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ছাড়া যারা গত ১৫ ও ১৬ জানুয়ারি ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেও বিষয় বরাদ্দ পায়নি তারাও ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন।
আইসিটি সেল সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি শেষে তিন ইউনিটে মোট ১৯৯০ আসনের বিপরীতে এখনো ৪৮১ আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৫৪টি, ‘বি’ ইউনিটে ৮১টি এবং ‘সি’ ইউনিটে ৪৬টি আসন ফাঁকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net