July 23, 2026, 1:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি/ ‘জমায়েত মঞ্চে’র সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আদায়ে শুক্রবার দুপুর থেকে ‘জমায়েত মঞ্চের’ সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে অবস্থিত ফোয়ারার সামনে পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে ‘জমায়েত মঞ্চ’টি করা হয়েছে। দুপুর ১২টার পর আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে এই মঞ্চের সামনে অবস্থান নেন। যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচির জন্য গত রাত থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের এ রাস্তা ও কাকরাইল মসজিদের দিকের রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভের পর আজ সকাল সাড়ে ৮টার দিকে সেখানেই সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।
তিনি আরো বলেন, যতক্ষণ না ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net