July 28, 2026, 1:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই রাজবাড়ী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, ‘সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী এখনো কিছুটা উত্তাল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে বাতাস থাকলেও ফেরি চলাচলে কোনো সমস্যা হয়নি। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো দীর্ঘ সারি নেই বলেও তিনি জানান।
বর্তমানে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net