April 30, 2026, 11:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো এ পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারে প্রায় এক হাজার বন্দি রয়েছেন। তবে এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৬০ জন। নিবন্ধন না করায় বাকি বন্দিরা এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।
সূত্র অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত এই ৬০ জনই সাজাপ্রাপ্ত আসামি। তারা কারাগারে অবস্থান করেই নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। কারাগারটির ধারণক্ষমতা ৬০০ জন হলেও বর্তমানে প্রায় এক হাজার বন্দি এখানে অবস্থান করছেন।”
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(এ বিষয়ে কারাবন্দীদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি)

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net