May 2, 2026, 8:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ

কুষ্টিয়া-৩ ভাঙা বাংলায় স্বামীর জন্য ধানের শীষে ভোটের আহ্বান, ভোটারদের মাঝে ভিন্নমাত্রার কৌতুহল

শাহনাজ আমান/
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী প্রচারে এবার এক ব্যতিক্রমী ও নজরকাড়া চিত্র উঠে এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের পক্ষে সরাসরি ভোট চাইতে দেখা যাচ্ছে তার চীনা স্ত্রী ওয়াং লিনাকে। নির্বাচনী মাঠে একজন বিদেশি নাগরিকের এমন সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে। স্বামীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে তিনি ভাঙা ভাঙা বাংলা ভাষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যা উপস্থিত ভোটারদের দৃষ্টি কাড়ে।
তার এই বক্তব্য ও প্রচারণার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে প্রচারের নতুন কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নির্বাচনী প্রচারে একটি ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক ঘটনা হিসেবে উল্লেখ করছেন। ফলে কুষ্টিয়ার এই আসনের প্রচারণা স্থানীয় গণ্ডি পেরিয়ে অনলাইন প্ল্যাটফর্মেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত একটি উঠান বৈঠকে অংশ নেন ওয়াং লিনা। সেখানে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই ঘটনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেন জাকির হোসেন সরকার, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাংলায় পুরোপুরি সাবলীল না হলেও আন্তরিক ও আবেগপূর্ণ ভঙ্গিতে স্বামীর জন্য ভোট চান ওয়াং লিনা। ভাঙা ভাঙা বাংলায় দেওয়া তার কথায় ছিল স্পষ্ট সমর্থন ও প্রচারের বার্তা। নির্বাচনী প্রচারে একজন বিদেশি স্ত্রীর এমন সরাসরি ও প্রকাশ্য অংশগ্রহণ স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং সংগঠক হিসেবে পরিচিত। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net