June 17, 2026, 11:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

জাতীয় নির্বাচনে প্রচারে ধর্ম ব্যবহার : আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ধর্ম ব্যবহার এবং অন্যান্য ধর্মচর্চাকারী নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করে ভোট চাওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলে মনে করছে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা, উসকানিমূলক বক্তব্য এবং নির্বাচনী অনিয়মের ঘটনাও আসককে গভীর উৎকণ্ঠায় ফেলে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, এসব ঘটনা নির্বাচনকালীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যবিরোধী।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় জামায়াতের স্থানীয় একজন নেতা নিহত হয়েছেন, একই ঘটনায় বিএনপি’র একজন নেতা গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন কর্মী ও সমর্থক আহত হয়েছে। বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।
আসক আরও জানিয়েছে, নির্বাচনী প্রচারের সময় নারীদের বোরকা বা নেকাব জোরপূর্বক খুলে ফেলার অভিযোগ উঠেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের কারণে কোনো নাগরিককে এমন অপমান বা চাপের মুখোমুখি হতে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ সংবিধানবিরোধী; এটি নাগরিকের সমান মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।
তাছাড়া ভোটারদের প্রভাবিত করতে আর্থিক সুবিধা দেওয়া, প্রচারণার সময় ভয়-ভীতি প্রদর্শন, শিষ্টাচারবিরোধী ও অশালীন ভাষা ব্যবহার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার করার মতো অভিযোগও গণমাধ্যমে উঠেছে। আসক মনে করছে, একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য এসব ঘটনার বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net