September 11, 2026, 6:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

খোকসা পৌরবাসীর মাঝে মোর্শেদ শান্ত’র খাদ্য সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আমি খেলে আপনারা ও খাবেন। আমার যতটুকু সাধ্য আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে। আমার নেত্রী জননেএী শেখ হাসিনার নির্দেশনায় আমি কাজ করে যাবো।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে থাকা পৌরবাসীদের মাঝে খাদ্যের বিতরণের সময় এভাবেই বলছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।
মাসব্যাপী খাদ্য সহায়তার কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার নয়টি ওয়ার্ডের চতুর্থ ধাপে ১৭’শ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিজ অর্থায়নে ঘরবন্দী পৌরবাসীর খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পিঁয়াজ, ১কেজি তেল, ২কেজি আলু, ১কেজি চিনি,১কেজি সেমাই।
রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে বরাবরই শান্ত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের কল্যাণে নিজের এ কর্মযজ্ঞ কে তিনি দায়িত্ব কর্তব্যের মধ্যেই বিবেচনা করেন বলে তিনি সাংবাদিকদের জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। আর মানুষের জন্য নিজেকে যদি কল্যাণকামী না করতে পারি, তবে সে রাজনীতি না করাই ভালো।
শান্ত বলেন আমার বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেকে মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিতে প্রস্তুত।

উল্লেখ্য এর আগে নিজ অর্থায়নে খোকসা উপজেলা ও পৌরসভায় ৬ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন শান্ত। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা সম্পন্ন হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net