August 28, 2026, 12:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

আওয়ামী লীগ আসছে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবে : কুষ্টিয়াতে হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগ এবারও সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হবে। তিনি বলেন আসছে কাউন্সিল করে দল সাজানো হবে। এতে দল আরও শক্তিশালী হবে, আরো উজ্জীবিত ও গতিশীল হবে।
হানিফ বলেন, ‘উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের ফলে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। সুতরাং এই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর আন্দোলনের নামে কোনো নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসন ভবন চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে হানিফ বলেন, ‘তত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোনো অংশ নয়। এটা আনতে হয়েছিলো শুধুমাত্র বিএনপির মতো অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনিহা প্রকাশের কারণে। তবে এর রূপরেখায় উল্লেখ ছিল পরপর তিনবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তবে পরাজিত দলগুলো এই নির্বাচনগুলো অভিযুক্ত করেছে। তাই চুক্তি অনুযায়ী তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।’
ঈদ সামগ্রী বিতরণে ভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খায়রুল আলম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মৃণাল কান্ িদে প্রমুখ। এসময় দুই শতাধিক নিম্ন আয়ের মানুষকে ঈদ সামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net