October 16, 2026, 1:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়াতে ইনু/সয়াবিন তেলের দাম নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় সমাজতান্ত্রকি দলরে (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন সাধারণ জনগন সয়াবিন তেলের দাম নিয়ে এই অবস্থা দেখতে চায়নি। এটা সাধারণ জনগ সৃষ্টিও করেনি। এটা যারা করেছে তারা আমাদের মতো ক্ষমতাবান। তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ে আমরা বিব্রত। যে কান্ডকারখানা চলছে এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি প্রধানমন্ত্রীর বিশেস হস্তক্ষেপ কামনা করছি।
শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু এসব কথা বলেন। উপজেলার এ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনু।
বিএনপির রাজনীতি সম্পর্কে ক্ষমতাসীন শরিক দলের এই নেতা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতা লিপ্সু একটি দল। যারা আইনকানুনের ধার ধারে না। গত ১৫ বছরে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আগুন–সন্ত্রাস করেছে, জঙ্গি তাণ্ডব করেছে, হেফাজত ইসলামকে দিয়ে ঢাকা শহর পুড়িয়ে ক্ষমতা দখলের চেষ্টা করেছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ইনু বলেন, দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের নামে আগুন–সন্ত্রাস, রাতের অন্ধকারে ক্ষমতা দখলের চক্রান্ত ও বিদেশিদের পক্ষে তদবির করে ক্ষমতা দখলের পাঁয়তারা করবেন না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের, জেলা জাসদের, সাধারণ সম্পাদক আবদুল আলীম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net