October 16, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

জাসদ যুবজোট নেতা সালাম হত্যা মামলা, গ্রেফতার ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পলিশ বলেছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) দৌলতপুর থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহত মাহাবুব খান সালামের বাবা এনামুল হক।
মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মে) রাত ১১টার দিকে ভ্যানে করে আল্লার দর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব। তার সাথে ছিলেন তার যুবজোটের আরো দুই কর্মী। তার বাড়ির অদুরে বয়ান মোড়ে পৌঁছামাত্রই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। আক্রমণের শিকার হন যুবজোটের ঐ দুই কর্মীও।
তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শিফট করা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারে অন্তর্ভক্ত সোহান, নজিবুল ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net