July 14, 2026, 10:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুষ্টিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামের একটি মাঠ থেকে জীবন (১৯) নামের  এক যুবকের  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জীবন দহকুলা বাজারপাড়া এলাকার শুকুর আলী ছেলে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত্যুর কারন অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।
জীবনের পরিবারের সূত্র দৈনিক কুষ্টিয়াকে জানান বুধবার (১৮ মে) সন্ধ্যার একটু আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাইরে বের হন জীবন। রাতে বাড়ি ফিরে না এলে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার সকালে দহকুলা গ্রামের একটি মাঠে তরুণের মরদেহ পড়ে আছে— এমন খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি জীবনের শনাক্ত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান জীবনের শরীররে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান পরিবার কিছু সূত্র দিয়েছে। সেগুলো নিয়ে মাঠে নেমেছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net