September 19, 2026, 11:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল

সাবেক আওয়ামী লীগ নেতা রাকুর চিকিৎসা সহায়তায় কুষ্টিয়া নাগরিক কমিটির অনুদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাশেদ হেলাল রাকুর কিডনি রোগে সহায়তা হিসেবে অনুদান প্রদান করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি।
রবিবার কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদের চেম্বারে এই সহায়তা গ্রহন করেন রাকু ও তার পরিবার।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জানান রাকুকে পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ অর্থ তার ডায়ালাইসিস এবং অন্যান্য খরচের জন্য এককালীন অনুদান। তিনি জানান তার কিডনি সংযোজনের সময় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এসময় নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নিবার্হী পর্ষদের সদস্য আব্দুল খালেক, শাহনেওয়াজ আনসারী মনজু, বিশ্বজিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net