October 16, 2026, 12:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার, শরীরে রয়েছে আঘাতের চিহ্ন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারনে আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। তবে ঐ নারীর পিতার পরিবারের দাবি তার উপর অত্যাচার করা হতো।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কমলাপুর এলাকার ঐ শিক্ষকের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম নূরজাহান পারভীন (৪২)। তার স্বামী নজরুল ইসলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। এ দম্পতির ১৩ বছরের এক মেয়ে ও ৪ বছরের এক ছেলে রয়েছে।
নজরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে ১৫ বছর আগে নূরজাহানের বিয়ে হয়।
বিভিন্ন সূত্র জানাচ্ছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। তাদের মধ্যে প্রায় মারামারি হতো।
বিভিন্ন সময়ে কয়েকদফা দুজনেই মারামারি পরবর্তী হাসপাতালে টিকিৎসাও নিয়েছেন বলে বিশ^বিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
ওসি সাব্বিরুল আলম দম্পতির ১৩ বছর বয়সী মেয়ের উদ্বৃতি দিয়ে জানান রবিবার রাতে তদের মধ্যে বিবাদ হয়। এসময় নজরুল তার স্ত্রীকে ব্যাট দিয়ে হাতে ও পিঠে আঘাত করেন। সোমবারও সারাদিনে কয়েকদফা তাদের মধ্যে ঝগড়া হয়। নূরজাহান রাতে একাই একটি রুমে দরজা লাগিয়ে দিয়ে শুতে যায়। আজ সকালে ভেতর থেকে তোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানে নুরজাহানের ঝুলনন্ত লাশ দেখতে পাওয়া যায়।
পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল ইসলাম জানান ময়নাতদন্তের পূর্ণ প্রতিবেদন পাওয়া যয়িনি। তবে শরীরে আঘাতের চিন্থ পাওয়া গেছে।
নূরজাহানের ভাই জাহাঙ্গীর আলম অভিযোগ করেছে তাকে প্রচন্ড মার দেয়া হয়। এরপর রাগে ক্ষোভে সে আত্মহত্যা করলেও করতে পারে। তিনি জানান তার পরিবার পুলিশে অবিযোগ করবে।
নজরুল ইসলাম বলেন ঝগড়া-বিবাদ তো চলেই আসছিল। সেও তো মাঝে মধ্যেই আমাকে আঘাত করে আসছিল। কিন্তু আত্মহত্যা করে বসাটা মানতে পারছেন না তিনি।
ওসি সাব্বিরুল আলম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটা আত্মহত্যা। থানায় অভিযোগ দেওয়া হলে খতিয়ে দেখা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net