April 29, 2026, 8:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

দৌলতদিয়া/এবার ঘাটে অপেক্ষায় ফেরি, যানবাহন কম !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ যথেষ্ট কমে যাওয়ার কারনে এবার যানবাহন নয়, অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা গাড়ি অপেক্ষা করে।
শনিবার (২৮ মে) সকালে গাড়ির জন্য ফেরি অপেক্ষা করতে দেখা গেছে।
গত কয়েকদিন ধরেই নাকি এমন অবস্থা চলছে বলে জানান ঘাটের কর্মকর্তার্ া
সরেজমিন বেলা ১১টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ৫ নম্বর ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো রো ফেরি ও ৬ নম্বর ফেরিঘাটে হাসনাহেনা ইউটিলিটি ফেরি গাড়ির জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। ঘাটে কোনও ট্রাক ও যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় নেই। হঠাৎ দু-একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, ট্রাক ও পরিবহন এসে সঙ্গে সঙ্গে ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহনশূন্য।
ঘাট সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে ঘাটে যানবাহনের চাপ খুবই কম। এদিকে ঘাটে যানবাহনের সিরিয়াল কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে ট্রাকের সারি হলেও, আজ ছিল একদম ফাঁকা।
ফেরি অপেক্ষা করার বিষয়টি স্বীকার করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন। তিনি বলেন, এ নৌপথে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে।
তিনি জানান কয়েকদিন ধরে ঘাটে যানবাহনের চাপ কম। অনেক সময় ফেরিগুলোকে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net