September 12, 2026, 5:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনও ৪০৮ আসন খালি

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অষ্টম মেধাতালিকা থেকে ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হবার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে এখনো ৪০৮টি আসন খালি রয়েছে। এসব শূন্য আসন পূরণে শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রোববারে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৩০৫টি, ‘বি’ ইউনিটে ৬৮টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি মোট ৪০৮টি আসন খালি রয়েছে। শূন্য আসন পূরণের লক্ষ্যে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের আগামী ২২ জানুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া নবম মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে দশম মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net